ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও বিসিপিএ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    admin
    July 9, 2026 8:49 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক, বরগুনা

    বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস এবং বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশন (বিসিপিএ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিকরা দীর্ঘদিন ধরে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুসেবা, স্বাস্থ্যসচেতনতা এবং জরুরি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই সরকারি স্বাস্থ্যব্যবস্থায় তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি।
    বুধবার দুপুরে বরগুনা বন্দর ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, বর্ণাঢ্য র‍্যালি, শান্তির প্রতীক পায়রা উড়ানো, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।
    বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুর।
    অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর (সুইসকন্টাক্ট) মো. আনোয়ারুল ইসলাম, বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতারা।
    প্রধান অতিথি অনিমেষ বিশ্বাস বলেন, দক্ষ ও প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
    বিশেষ অতিথি মাওলানা মো. আব্দুস শাকুর বলেন, মানবসেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিকরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের পেশাগত মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সময়ের দাবি।
    আলোচনা সভায় বক্তারা কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিকদের সম্পৃক্তকরণ, সরকারি স্বাস্থ্যখাতে নিয়োগে অগ্রাধিকার এবং তাদের পেশাগত দক্ষতার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।
    অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো. আরিফ হোসেন ফসল, বিজয় টিভির বরগুনা প্রতিনিধি মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি প্যারামেডিকরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, প্রতি বছর ৮ জুলাই আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস পালিত হয়। আধুনিক অ্যাম্বুলেন্স সেবার পথিকৃৎ ডমিনিক-জঁ ল্যারের জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের কলেজ অব প্যারামেডিকসের উদ্যোগে দিবসটির সূচনা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে র‍্যালি, সেমিনার, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সেই বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই বরগুনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST