ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কানকিরহাট সিদীপ মডার্ন স্কুলের উদ্যোগে মকু চেয়ারম্যান ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

    admin
    July 11, 2026 9:11 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি :-

    সেনবাগ উপজেলার কানকিরহাট সিদীপ মডার্ন স্কুলের উদ্যোগে ডাঃ মফজলুর রহমান মজুমদার (মকু চেয়ারম্যান) ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫-এর সনদ ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১১ জুলাই) কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২: সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক)।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও জার্মান প্রবাসী, ডাঃ মফজলুর রহমান মজুমদার (মকু চেয়ারম্যান)-এর সুযোগ্য সন্তান শওকত আলী মজুমদার (জাখিন)।
    অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
    বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মানসম্মত শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকলে আগামী প্রজন্ম আরও সমৃদ্ধ ও আলোকিত হবে।
    অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST