জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মুন্সিরহাট বাজারে জোলাভাতি রেস্টুরেন্টের পাশে উন্নতমানের পোশাক ও অর্গানিক ফুডের সমাহার ‘দ্যা কোয়ালিটি’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। দ্যা কোয়ালিটির প্রতিষ্ঠাতা আবিদ আল কাইয়ুম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, জোলাভাতি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বাবর মোল্লা, ডাঃ শাহজালাল, আবদুল হালিম, মাস্টার আরিফুর রহমান, যুবনেতা নুরুল হক, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ, মনির হোসেন মোল্লা এবং মোঃ শামীম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘দ্যা কোয়ালিটি’-তে উন্নতমানের পোশাকের পাশাপাশি বিশুদ্ধ ও নিরাপদ অর্গানিক খাদ্যপণ্য গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হবে।


