ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রশাসনের দ্রুত পদক্ষেপ, দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়ক মেরামতের উদ্যোগ

    admin
    July 12, 2026 11:34 pm
    Link Copied!

    ‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    ‎জনসাধারণের দুর্ভোগ নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে হোসেনপুর উপজেলা প্রশাসন। হোসেনপুর পৌরসভার গুরুত্বপূর্ণ দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়কের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা নিজ দায়িত্বে সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম সহ পৌর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়কটির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শেষে জনদুর্ভোগ লাঘবে দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “জনসাধারণের দুর্ভোগ কমানো এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। দীপেশ্বর–কুলেশ্বরী বাড়ি সড়কের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত উদ্যোগ গ্রহণ করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসী আশা করছেন, দ্রুত মেরামতকাজ সম্পন্ন হলে এ সড়ক দিয়ে চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।জনস্বার্থে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ উপজেলা প্রশাসনের একটি প্রশংসনীয় ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST