ঢাকাWednesday , 15 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

    admin
    July 15, 2026 9:53 pm
    Link Copied!

    জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    মদন(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাদীর হোসেন শামীম।

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে অভিযান চালানো হয়। এ সময় চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

    অভিযান শেষে উপজেলা চত্বরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    এ সময় উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST