মোঃ শাহজালাল, বরগুনা।।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অগ্রযাত্রা আরও কার্যকর হয় তখনই, যখন স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা, শিখন ও সফল উদ্যোগগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করা হয়। সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে এই দেশ আমাদের, একে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদেরই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সনাকের আয়োজনে, স্থানীয় পর্যায়ের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে নয়টায় শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর গাঙচিল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর প্রায় দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
মতো বিনিময় সভার শুরুতে অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন ইয়েস গ্রুপের যুগ্ম আহ্বায়ক ও সনাক সহ-সভাপতি ডা. মনিজা।
তিনি বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন ও সুশাসন প্রতিষ্ঠার নানা চ্যালেঞ্জ, উত্তরণের উপায় এবং করণীয় বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি তরুণ সংগঠকদের সমন্বয়ে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সনাক সভাপতি অ্যাড. মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভাটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী কার্যক্রমের অর্জন, শিক্ষনীয় বিষয়, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন মোঃ নাজমুল হোসেন খান এরিয়া কো-অর্ডিনেটর সিইউ টিআইবি,বরগুনা।
দুর্নীতি বিরোধী আন্দোলনে তরুণদের অধিকতর সম্পৃক্তকরণের সমমনা সংগঠনের সাথে কার্যকর নেটওয়ার্কি কৌশল নিয়ে আলোচনা করেন মোঃ ফিরোজ উদ্দিন ক্লাস্টার অর্ডিনেটর সিই, টিআইবি।
সভায় ‘প্যাকটা’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি খাতে পরিচালিত নাগরিক উদ্যোগের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় পর্যালোচনার পাশাপাশি অংশগ্রহণকারীরা স্থানীয় অভিজ্ঞতা, দুর্নীতি প্রতিরোধের কৌশল এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় করেন।
সনাক সভাপতি অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান বলেন, “নিজে সৎ না হলে অন্যায়ের বিরুদ্ধে কার্যকরভাবে রুখে দাঁড়ানো যায় না। তাই দুর্নীতি ও দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং সৎ সাহস নিয়েই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সোচ্চার হওয়া, নিজেকে শুদ্ধ রাখা এবং অন্যায়ের প্রতিবাদ করাই একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত।
এ সময় খুলনা ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দীন, সনাক সদস্য মনির হোসেন কামালসহ সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সনাক সভাপতি অ্যাড. মো: আনিসুর রহমান উপস্থিত সদস্যদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। তারা সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী এই আয়োজনের সমাপনীতে অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনে আরও সক্রিয় থেকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে সকল সদস্যবৃন্দরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন।
মোঃ শাহজালাল
বরগুনা।।


