ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে বিএডিসির কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে আসেন না: কর্মকর্তা জাকির ৭ বছর ধরে একই কর্মস্থলে

    admin
    August 1, 2026 2:21 pm
    Link Copied!

    অনুসন্ধান প্রতিবেদন তৃতীয় পর্বের প্রথম পর্ব

    সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯:০০ টায় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলেও সরকারি নিয়ম-নীতিকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে অফিসে আসেন নিজেদের ইচ্ছায়।

    বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যশোর রিজিওন অফিসে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মকর্তা-কর্মচারীরা চলছেন নিজেদের খেয়ালখুশিমতো। অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীই নির্ধারিত সময়ের বেশ পরে কার্যালয়ে আসছেন।

    ​সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯:০০ টা থেকে ৯:২০ মিনিটের মধ্যে হাতেগোনা কয়েকজন কর্মচারী অফিসে আসলেও নির্বাহী প্রকৌশলী (সওকা) মাযহারুল ইসলাম কর্মস্থলে আসেন সকাল ৯:৩৮ মিনিটে।

    তিনি কার্যালয়ে প্রবেশ করার পরই তাঁর দেখাদেখি বাকি কর্মকর্তা-কর্মচারীরা আস্তে আস্তে অফিসে ঢুকতে শুরু করেন।

    ​দেরিতে আসার কারণ জানতে চাইলে হিসাব কর্মকর্তা রাসেল জানান, তিনি অফিসের ডরমিটরিতে থাকেন এবং নিচে কিছু কাজ থাকায় অফিসে উঠতে কিছুটা সময় লেগেছে।

    ​দেরিতে প্রবেশের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মাযহারুল ইসলাম বলেন, পারিবারিক কারণে আজ আসতে একটু লেট হয়েছে। অন্যদিকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিলম্বে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করে বলেন ওরা তো সাধারণত সঠিক সময়েই আসে, তবে আজ কেন এমন হলো তা আমার জানা নেই।

    ​স্বয়ং দেশের শীর্ষ পর্যায় যেখানে নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু করেন, সেখানে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

    ​অফিস সময়ের তোয়াক্কা না করার পাশাপাশি বদলি সংক্রান্ত সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগও উঠেছে এই কার্যালয়ে। সরকারি নীতিমালা অনুযায়ী একজন কর্মকর্তা ও কর্মচারীরা এক কর্মস্থলে টানা ৩ বছর
    থাকার কথা থাকলেও সহকারী প্রকৌশলী জাকির হোসেন ২০১৯ সালে এখানে যোগদান করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর ধরে একই পদে বহাল রয়েছেন।

    ​এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী জাকির হোসেন মুঠোফোনে জানান, লোকবল সংকটের কারণে আমি এই অফিসে অবস্থান করছি, এর পেছনে অন্য কোনো কারণ নেই, তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ বলেন জাকির হোসেন, এক থেকে দেড় মাসের মতো আছেন এর পর তিনি অবসরে চলে যাবেন এই কারণেই বদলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    ​সার্বিক বিষযে বিএডিসি (সেচ)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে দাপ্তরিক কাজে বরিশালে আছেন। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, তবে মাযহারুলকে বলে দেব যেন এভাবে আর ভুল না হয়।

    ​সহকারী প্রকৌশলী জাকির হোসেনের ৭ বছর ধরে একই অফিসে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ওনার চাকরি আগামী মাসেই শেষ হচ্ছে, এ কারণেই আমরা নতুন করে কোনো পদক্ষেপ নিইনি।

    ​স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তাদের এ ধরনের অনিয়ম ও দীর্ঘমেয়াদী অবস্থান প্রশাসনিক শৃঙ্খলা এবং সেবা প্রদানের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST