ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের নবগঠিত কমিটিকে বরণ ও বিদায়ী কমিটির সম্মাননা প্রদান

    admin
    September 5, 2026 10:19 am
    Link Copied!

    স্টাফ রি‌পোর্টার/
    ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬:

    উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের নবগঠিত কমিটিকে বরণ ও বিদায়ী কমিটির সম্মাননা প্রদান অনুষ্ঠান। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে ১১০ জনেরও বেশি অতিথির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের পাঁচ বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডা. আবুল বাশার, চেয়ারম্যান, মর্ডান হাসপাতাল, কুমিল্লা; অ্যাডভোকেট ফারুক আহমেদ, সাবেক সহকারী এর্টনি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট; হুমায়ুন কবির, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; মনিরুজ্জামান, সিনিয়র সভাপতি, বরুড়া জনকল্যাণ সমিতি, উপদেষ্টা আবুল খায়ের ও উপদেষ্টা জামিল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক নাজিয়া কবির, অধ্যাপক শামীমা নাসরিন, অধ্যাপক আশিকুজ্জামান খান কিরণ, মাহমুদ আক্তার টিংকু, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এসকেএফ ফার্মাসিউটিক্যালস এবং বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামরুজ্জামান জনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্যরা।
    অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী কমিটির সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। একইসঙ্গে সংগঠনের বিগত দুই বছরের আয়-ব্যয়, বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং অর্জনসমূহের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
    ২০২১ সালে যাত্রা শুরু করা আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠন ইতোমধ্যে পাঁচ বছরের পথচলা সম্পন্ন করেছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সম্পৃক্ত করে একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
    অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিগত পাঁচ বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠন তার চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করবে এবং সমাজের মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন নতুন নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বের স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে বিদায়ী নেতৃত্বের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানানো হয়। সব মিলিয়ে পাঁচ বছরের পথচলা উদযাপন এবং নতুন প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST