ঢাকাSaturday , 3 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৫৪ বিজিবির সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

    admin
    October 3, 2026 8:10 pm
    Link Copied!

    ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি
    তারিখ -০৩-১০-২৬

    সীমান্তের অতন্দ্র প্রহরী” দেশের সীমানা রক্ষার পাশাপাশি পাহাড়ে দূর্গম এলাকায় শিক্ষা, চিকিৎসা ও আত্ব মানবতার সেবায় কাজ করছে বিজিবি।

    সাজেকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এর নির্দেশক্রমে দুর্গম পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
    সাজেকে শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পাহাড়ের পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন মাধ্যমে চিকিৎসা সেবা
    পরিচালনা করেন বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি।
    এতে শতাধিক স্থানীয় গরীব ও অসুস্থ পাহাড়ী জনগোষ্ঠী নারী- পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
    চিকিৎসা সেবা নিতে এসে অলকা রানী ত্রিপুরা,থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা ও
    কাকোন্তি ত্রিপুরা বলেন, আমরা পাহাড়ে কেউ অসুস্থ হলে ১০/২০মাইল দুরে গিয়ে চিকিৎসা নিতে হয়। বিজিবি ডাক্তার আমাদের দূর্গম পাহাড়ে এসে আমাদেরকে চিকিৎসা ও ঔষধ দিয়েছেন। আমরা বিজিবির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST