ঢাকাSaturday , 31 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে বোদায় আধুনিক দ্বিতল ডাকবাংলোর উদ্বোধন

    admin
    October 31, 2026 6:54 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, (পঞ্চগড়) প্রতিনিধি:

    পঞ্চগড়ের বোদা উপজেলায় সর্বসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ এবং জেলার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে নির্মিত ‘বোদা আধুনিক দ্বিতল ডাকবাংলো’র উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে বোদা থানাপাড়া এলাকায় নবনির্মিত ডাকবাংলোটির ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক,জেলা বিএনপি যুগ্ন আহবায়ক, এম এ মজিদ,

    উদ্বোধন শেষে অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি সাধারণ) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ডাকবাংলোটি নির্মাণ করা হয়েছে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর ই-জিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

    নবনির্মিত দ্বিতল ডাকবাংলোটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৮৬ টাকা। দীর্ঘদিনের প্রত্যাশিত এ স্থাপনা বাস্তবায়নের মধ্য দিয়ে বোদা উপজেলায় সরকারি অতিথিদের আবাসন সুবিধা বৃদ্ধির পাশাপাশি জেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, রায়হানুল কবির রিয়েলসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST