ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভা ও র‍্যালি অনুষ্ঠিত

    admin
    November 7, 2026 4:57 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :-

    নোয়াখালীর সেনবাগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার ৭ই নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় সেনবাগ পৌরসভার জেলা পরিষদ মার্কেটের সামনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভাটি বিশাল এক জনসভায় রূপান্তরিত হয়। আলোচনা সভা শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে উপজেলা পরিষদের গেট পর্যন্ত জয়নুল আবেদিন ফারুক এমপির নেতৃত্বে বিশাল জনসমুদ্র নিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিটির সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত হয়েছেন সেনবাগ উপজেলা জাসাসের শিশু শিল্পী বিন্দু।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের টানা ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক এমপি।
    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬ নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুর নবী বাচ্চু, উপজেলা বিএনপি’র সদস্য সাবেক পৌর বিএনপি’র আহবায়ক মাস্টার আব্দুল হান্নান লিটন, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হুমু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক ফারুক বাবুল ,পৌর বিএনপির সদস্য সচিব শহিদ উল্ল্যাহ,সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সাবেক সদস্য সচিব মোকারম হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মঈন উদ্দিন (মহিন) শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান থেকে সফল করে তুলছেন।

    আলোচনা সভা শেষে আয়োজিত র‍্যালিতে সেনবাগ উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

    অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সেনবাগের সকল ইউনিয়ন বিএনপি,পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক এমপি।
    জননেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন – আগামী সকল কার্যকর কর্মসূচি, কমিটি এবং ইউনিয়ন নির্বাচন অতীতের যে সকল নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন সকল নির্যাতিত নেতাকর্মীদের সকল কাজে কর্মে মূল্যায়ন করা হবে। যাদের রক্তে রঞ্জিত রাজপথ যাদের ত্যাগের মহিমা আজ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আগে তাদের মূল্যায়ন করা হবে। আপনারা সবাই সচেতন থাকবেন যেন কোন কুচক্রী মহল আমাদের সাজানো গোছানো রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দলকে দ্বিখন্ডিত করতে না পারে। নির্বাচন আসলে আর কমিটি আসলে নতুন নতুন অতিথি পাখিদের আগমন ঘটে ওই সকল অতিথি পাখিদের আগমন ঠেকাতে হবে। দূরবীন উনারা থাকবে না সুদিনে আসবে তা কখনো হবে না। ইনশাআল্লাহ আগামী দিনগুলো আপনাদের জন্য কাজ করে যাব

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST