ঢাকাMonday , 9 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে মাদক ও সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

    admin
    November 9, 2026 8:28 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

    মাদক ও বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণ এবং এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে হাটহাজারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কামাল পাড়ায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৯ নভেম্বর)
    আয়োজিত সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে অবক্ষয় থেকে রক্ষা এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এলাকায় মাদকের হটস্পট চিহ্নিত করে প্রশাসনের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

    এছাড়া সভায় স্থানীয় এলাকাবাসীর মতামত ও পরামর্শের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

    এ সময় উপস্থিত এলাকাবাসী ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়কে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং এলাকার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইন্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি।

    সভা শেষে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST