ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদম-চকরিয়া সড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

    admin
    November 18, 2026 8:18 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি,বান্দরবানঃ

    বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-১০৯৮ এবং মোটরসাইকেলের নম্বর চট্টগ্রাম মেট্রো-ল ১৫-৮৯৮৪। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজু চক্রবর্তীর মৃত্যু হয়।

    স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য শফিউল আলম বাদশা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার।

    প্রায় এক ঘণ্টা পর আলীকদম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। সহকর্মী পুলিশ সদস্যের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

    আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। তিনি ডিউটির কাজে বের হয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর জানতে পারি। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

    আলীকদম ট্রাফিক পুলিশের ইনচার্জ সুজিত জানান, দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে বাসটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST