ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    admin
    November 18, 2026 9:23 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

    “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার ( ১৮ নভেম্বর) হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক প্রতিরোধে করণীয় ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

    সকালে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি পরিবারকে শুধু নয়, একটি সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি তরুণ সমাজ, অভিভাবক, জনপ্রতিনিধি ও আলেম সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

    এসময় ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভা থেকে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST