ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন

    admin
    November 21, 2026 10:58 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিষ্কার পরিছন্নতা অভিযান মণিরামপুর পৌরসভা প্রশাসন। শনিবার(২১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেট অভিমুখ, বেষ্টনীর চারপাশে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। এ সময় জনস্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে একটি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।

    ‎শনিবার সকালের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি আঃ আহাদ,পৌর সচিব তৌফিকুল ইসলাম,পৌর হিসাব রক্ষক মোঃ শাহিনুর রহমান প্রমূখ। স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে স্বল্প পরিসরে একটি র‍্যালী শেষে পৌর প্রশাসক বলেন, সব জায়গাতে পরিষ্কার পরিছন্নতা জরুরী।

    বর্তমানে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সহযোগিতার হিসাবেও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে উপজেলা ও পৌরসভার সমন্বিত যৌথ এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST