মোঃ আবু তৈয়ব, হাটহাজারী,( চট্টগ্রাম) প্রতিনিধি:
মাদক ও ইভটিজিংমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে হাটহাজারী পৌরসভার আজিম পাড়া এলাকায় এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এই র্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি আজিম পাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। সুস্থ, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এমন জনসচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত হাটহাজারী গড়তে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের নির্দেশনায় জিরো টলারেন্স ঘোষণা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত সবাই মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন।



