ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোহিঙ্গা ক্যাম্পে একসাথে চার সন্তানের জন্ম, দুই ছেলে দুই মেয়ে

    admin
    November 25, 2026 9:01 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি কক্সবাজার

    উখিয়ার শরণার্থী ক্যাম্পের এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই ঘটনায় ভূমিষ্ঠ হওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়।

    বুধবার ২৫ নভেম্বর ২০২৬ সকালে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে ফ্রেন্ডশিপ হাসপাতাল কর্তৃপক্ষ।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৬ বছর বয়সী রোহিঙ্গা নারী জেসমিন বিবি উখিয়ার সি-৬ ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে একাধিক সন্তানের অস্তিত্ব ধরা পড়ে। এরপর গত ১৩ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

    চিকিৎসা প্রক্রিয়া নিয়ে হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পরদিন ১৪ নভেম্বর ভোরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন বিবি। তবে গর্ভে থাকা বাকি তিন নবজাতকের অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে অস্ত্রোপচারের পথ বেছে নেওয়া হয়। সে অনুযায়ী ১৬ নভেম্বর রাতে দ্বিতীয় ও তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হয়—যাদের একজন ছেলে এবং অপরজন মেয়ে। একই দিন রাত ৯টা ৫৩ মিনিটে চতুর্থ সন্তান হিসেবে জন্ম নেয় আরেকটি কন্যাসন্তান।

    চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল টিম পুরো প্রসব সেবা জুড়ে প্রসূতি মায়ের পাশে ছিলেন। জন্মের পর অপরিণত বয়সে ভূমিষ্ঠ হওয়া চার নবজাতককে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ঘটনাটিকে বিরল ও চ্যালেঞ্জিং উল্লেখ করে ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস. এম. গোলাম সারওয়ার গণমাধ্যম কে বলেন, মাত্র ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া চিকিৎসকদের জন্য বেশ কঠিন একটি পরিস্থিতি ছিল। চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ প্রসব সম্ভব হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতকের শারীরিক অবস্থা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাঁদের সুস্থতায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST