ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জন আটক

    admin
    September 3, 2025 7:44 pm
    Link Copied!

    সুকুমার ঋষি নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুরের হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩) কে আটক করে। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

    আটককৃতরা হলো, উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন ও মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন।

    র‍্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো তারা। এ বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের নিকট থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।

    র‍্যাব আরও জানান, আটককৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST