ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় অটোরিকশার গোপন চেম্বার থেকে ভারতীয় ভদকা মদ উদ্ধার, যুবক আটক

    admin
    September 3, 2025 11:13 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণা পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের অভিযানে ভারতীয় ভদকা মদসহ এক যুবককে আটক করা হয়েছে।

    ‎বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় দুর্গাপুর-ময়মনসিংহ সড়কের উপর এ অভিযান চালানো হয়।

    ‎সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের তত্ত্বাবধানে গঠিত রেইডিং টিম সন্দেহভাজন একটি অটোরিকশা তল্লাশি করে। এসময় অটোরিকশার গোপন চেম্বার থেকে ৩৭ বোতল (মোট ১৩ লিটার ৮৭৫ মি.লি.) অবৈধ ভারতীয় ‘আইস ভদকা’ মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটিও জব্দ করা হয়।

    ‎আটককৃত যুবকের নাম মো. মাসুম মিয়া (২২)। তিনি নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার রংছাতি ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামের শবদুল মিয়ার ছেলে।

    ‎ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. আনিছুল ইসলাম চৌধুরী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST