ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোচালকের মৃত্যু

    admin
    September 4, 2025 7:57 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পহির উদ্দীন (৫২)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে পহির উদ্দীন মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরেন। নামাজ শেষে কিছুক্ষণ জিকির-আজকার করার পর নিজ বাড়িতে এসে অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে যান। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে আটকে যান। পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে মেইন সুইচ বন্ধ করে তাঁকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    এ বিষয়ে নিহতের চাচাতো ভাই আব্দুস সোবহান জানান, নামাজ শেষে সবাই মসজিদ থেকে বের হয়ে আসি। কিছুক্ষণ পর শুনতে পাই পহির বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আর বাঁচানো যায়নি।

    এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা হয়েছে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST