ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোটে কৃষকের মৃত্যু

    admin
    September 5, 2025 9:48 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু , ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র গরমের মধ্যে ধানের জমিতে কীটনাশক ছিটানোর সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।

    মৃত্যের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রোদ ও তীব্র গরমের মধ্যে বসতবাড়ি থেকে ৫০০ মিটার দক্ষিণ দিকে নিজের ধান খেতে কীটনাশক ছিটানোর জন্য যান আমার বড় ভাই। সন্ধ্যা হওয়ায় পরও বাড়ি ফিরে না আসলে আমরা পরিবারের লোকজন মিলে তাঁকে খুজতে থাকি। খুঁজাখুঁজির এক পর্যায়ে তাঁকে ধান খেতের জমির মধ্যে পড়ে থাকতে দেখি এবং সেখানে তাঁকে মৃত অবস্থায় পাই। সেসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

    বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের দিকে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা এর যেকোন সময় মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST