ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎দরিদ্র শুক্কুরি বেগমের পাশে বিএনপি, নতুন ঘর উপহার দিলেন তারেক রহমান

    admin
    September 5, 2025 10:13 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোনার দূর্গাপুরে অসহায় শুক্কুরি বেগমের (৭০) হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন বিএনপির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে নির্মিত আধাপাকা এই বাড়ি শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

    ‎দূর্গাপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ আরও অনেকে।

    ‎বিএনপির নেতারা জানান, শুক্কুরি বেগম কয়েক বছর ধরে একে একে স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে ভিক্ষা করে খুপরি ঘরে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে গৃহহীন শুক্কুরি বেগমের জন্য একটি আধাপাকা ঘর নির্মাণের নির্দেশ দেন।

    ‎এরপর বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে শুক্কুরি বেগমের ভাঙা ঘরের পাশে নতুন ঘর নির্মাণ করা হয়। শুক্রবার দুপুরে সেই ঘর আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।

    ‎নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শুক্কুরি বেগম মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, “আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST