ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিরামপুরে বাংলাদেশ ছাত্রপক্ষের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক মুসাব্বির, সদস্য সচিব মুন্না

    admin
    September 5, 2025 11:36 pm
    Link Copied!

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    ‎দিনাজপুরের বিরামপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টির ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রপক্ষ” এর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সকাল ১১ টায় এক আলোচনা সভা শেষে মুসাব্বির অর্ককে আহবায়ক ও মাহাবুর হোসেন মুন্নাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।


    ‎বাংলাদেশ ছাত্রপক্ষের দিনাজপুর জেলা সমন্বয়ক এরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির দিনাজপুর জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম।

    এবি যুব পার্টির ‎জেলা তথ্য, মিডিয়া, আইটি সম্পাদক ও বিরামপুর উপজেলা যুব পার্টির সদস্য সচিব সামিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির সদস্য মেহেদী হাসান চৌধুরী পলাশ, দিনাজপুর জেলা সদস্য সচিব অধ্যক্ষ শাহিনুর রহমান, বিরামপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক মজিবর রহমান, সদস্য সচিব ফারুক-ই আজম, জেলা এবি যুব পার্টির সদস্য সচিব হাদিসুর রহমান, নবগঠিত কমিটির আহবায়ক মুসাব্বির অর্ক, সদস্য সচিব মাহাবুর হোসেন মুন্না সহ আরো অনেকে।

    ‎এসময় বিরামপুর উপজেলা এবি যুব পার্টির কার্যকরী সদস্য আল আমিন, নবাবগঞ্জ উপজেলা এবি যুব পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, সহকারী সদস্য সচিব নিরঞ্জন কিসকু সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST