ইব্রাহিম হোসেন, হাকিমপুর(দিনাজপুর)প্রতিনিধি//
সারা দেশের ন্যায় দিনাজপুর জেলা হাকিমপুরের হিলিতে ঈদে মিলাদুন্নবী পালিত, সরকারি-বেসরকারি অফিস, প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, সুরা,কেরাত,গজল,হামদ নাত, নবীজির জীবন কাহিনি ওহী লাভ আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবী হলো, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন হিসাবে পালিত একটি উৎসব। যা হিজরি ক্যালেন্ডারের ৩য় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে অনুষ্ঠিত হয়।
উৎসবের মূল উদ্দেশ্য হলো, রাসুলুল্লাহ (সা:) এর দুনিয়াতে আগমনের আনন্দ উদযাপন। এবং তার জীবন কর্মের স্মৃতি, কাহিনি, ওহি, আদর্শ আমাদের জীবনে ধারন করার একটি সুযোগ ।
তবে এই উৎসবের উৎপত্তি, প্রচলন ও ইসলামের বিধি-বিধান নিয়ে তার আদর্শে আমাদের জীবন গঠনে অনেক ভুমিকা সহায়তা করবে।
আর এই দিনটি নবী ( সা:) এর মাধ্যমে মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে আগত রহমত কে স্মরণ করার একটি বিশেষ সুযোগ।


