ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় ভুয়া পুলিশ আটক

    admin
    September 7, 2025 3:44 pm
    Link Copied!

    সজিব আহমেদ , ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে মুফতি ওয়াসিকুল ইসলাম জিহাদী (৩৫) নামে এক যুবককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

    রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া পশ্চিমাপাড়া গ্রামে স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

    দীর্ঘদিন ধরে ওয়াসিকুল নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওয়াসিকুল তার পরিচয় নিয়ে মিথ্যা তথ্য দিলে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে।

    পরে তারা বিষয়টি ভালুকা মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ ওয়াসিকুলকে আটক করে।

    ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াসিকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST