ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি প্রার্থী ড. ফয়জুল হক

    admin
    September 7, 2025 10:12 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে//

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ড. ফয়জুল হক রাজাপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রোববার রাতে রাজাপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।


    সভায় উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, নায়েম আমির ইউসুফ আলী, আবু সায়েম ও নেছার উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা।

    সভায় ড. ফয়জুল হক বলেন, “আমি রাজাপুর ও কাঠালিয়ার মানুষের সেবা করতে চাই। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনারা সত্য তুলে ধরেন—তাই আপনাদের সঙ্গে মতবিনিময় করা খুবই গুরুত্বপূর্ণ।” তিনি আরো বলেন, “এই অঞ্চলের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং তরুণদের কর্মসংস্থানই হবে আমার অগ্রাধিকার।”

    তিনি নিজেকে জনগণের একজন সেবক হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনৈতিক অবস্থান নয়, জনগণের স্বার্থকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

    সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত দেন এবং আগ্রহভরে প্রার্থী ড. ফয়জুল হকের পরিকল্পনার কথা শোনেন।

    এ সময় নির্বাচনে তার অবস্থান ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST