ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দুর্নীতি ঠেকানো শুধু পুলিশের কাজ নয় : দুদক কমিশনার

    admin
    September 7, 2025 10:17 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    “দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব কেবল পুলিশের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। কোনো দুর্নীতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতে হবে, প্রতিকার না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দাপ্তরিক কর্মকর্তাদের উচিত বেদনাহত মানুষের কষ্ট লাঘবে আন্তরিকভাবে উদ্যোগ নেওয়া।”

    রবিবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা শহরের স্থানীয় পাবলিক হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

    তিনি আরও বলেন, “অন্যায়ভাবে কোনো শিক্ষক ছাত্র-ছাত্রীদের প্রাইভেট বা কোচিং করাতে বাধ্য করলে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জানাতে হবে এবং প্রয়োজনে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করতে হবে।”

    ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে অনুষ্ঠিত এ গণশুনানির সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, উপপরিচালক তাজুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    গণশুনানিতে মোট ৯৬টি অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয় এবং কিছু অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। একইসাথে নেত্রকোণা সাব-রেজিস্ট্রি অফিসের তল্লাসকারক ওয়াফিজ উদ্দিন ও হারিস উদ্দিনের লাইসেন্স বাতিলের নির্দেশ দেন অতিথিবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST