এস.এম.রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আজ (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন-এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন,
”কে কোন দল করে দেখার বিষয় না। মাদক ও মবের বিরুদ্ধে জিরো টলারেন্স।”
তিনি আরও বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি সুশাসনভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকুক।”
সভায় সাংবাদিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সকল বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, “সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহে কোনো বাধার সম্মুখীন না হন, তা প্রশাসন থেকে নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শেষে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে এই ধরনের মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।


