ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেহেরপুরে যৌথ অভিযানে সাবেক সেনা সদস্য হেরোইন সহ আটক

    admin
    September 8, 2025 12:54 pm
    Link Copied!

    এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

    যৌথ অভিযানে সাবেক সেনা সদস্য চাঁদ আলীকে ৬০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। চাঁদ আলী মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

    সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ টিম তার বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিচালক রহমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাবেক সেনা সদস্য চাঁদ আলী নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ করে তা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা তার বাড়িতে অভিযান চালান। এ সময় তার বসতবাড়ি থেকে পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST