ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলের লোহাগড়ায় পার-মল্লিকপুর গ্রামে ফের সংঘর্ষে ইজারাদারকে কুপিয়ে জখম

    admin
    September 8, 2025 6:12 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রাম আবারও অশান্ত হয়ে উঠেছে। দীর্ঘদিনের দ্বন্দ্ব ও মামলা-মোকদ্দমার জেরে বিবাদমান দুটি পক্ষের মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় মিজু কাজী (৩৭) নামে এক ইজারাদার গুরুতর জখম হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মশিয়ার শেখ ও ইমরুল মোল্যা সমর্থিত ‘ঠাকুর গ্রুপ’ এবং জলিল শেখ, আব্দুল্লাহ শেখ ও আজম মৃধা সমর্থিত ‘মৃধা গ্রুপ’-এর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সোমবার সকালে মৃধা গ্রুপের সমর্থিত সোহেল নামে এক যুবক লোহাগড়া হাট-বাজারের ইজারাদার ও ঠাকুর গ্রুপ সমর্থিত মোশাররফ কাজীর ছেলে মিজু কাজীকে ইজিবাইক থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

    উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ আগস্ট এ দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় নুর ইসলাম মৃধা ও ইকবাল মৃধা নামের দুই গ্রামবাসী নিহত হন। চাঞ্চল্যকর ওই জোড়া খুনের মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে।

    বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পার মল্লিকপুর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST