ঢাকাMonday , 8 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    admin
    September 8, 2025 9:02 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, কুলাউড়া, মৌলভীবাজার।

    কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    (সোমবার ) ৮ সেপ্টেম্বর বিকেলে কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি এটি এম সুলেমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রায় ৫১% নারী ভোটার রয়েছে। সুতরাং নারীদের বাদ দিয়ে দেশে সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। আগামীতে একটি সুন্দর ও স্বস্তির বাংলাদেশ আমরা গড়তে পারবো। সেই দেশ গড়ার জন্য পুরুষদের পাশাপাশি মা- বোনদের এগিয়ে আসতে হবে।আমাদের মা বোনদের ছাড়া প্রয়োজনীয় সংস্কার, সংশোধন, পরিবর্তন কোন ভাবেই সম্ভব নয়।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, উপজেলা পেশাজীবি সহ সভাপতি কাজী জসিম উদ্দিন,
    মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃনিজাম উদ্দিন, মনসুর ইউনিটের সভাপতি সোহেল আহমদ, সেক্রেটারি সাহেদ আহমদ, আহমদ আল রিপার, শফি উদ্দিন সিপন, জাহিদ আল ফেরদৌস, ছাত্রশিবির উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST