নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি//
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালত কর্তৃক ১০ (দশ) বছর কারাদণ্ডসহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন,
গত ০৮/০৯/২০২৫ খ্রি: তারিখ বিজ্ঞ আদালতে লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় আসামী ১। মোঃ রাজিব হোসেন (২৫), ২।মোঃ বাচ্চু মিয়া (২২), ৩। মোঃ সুলতান সিকদার (২৮), ৪। মোঃ হারুন মিয়া (২৬)-দেরকে বিজ্ঞ আদালত ১০ (দশ) বছর কারাদণ্ড সহ ১০,০০০/- টাকা অর্থদণ্ডে এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


