ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে কনটেন্ট ক্রিয়েটরদের দিনব্যাপী পিকনিক ও কেক কাটা

    admin
    September 12, 2025 8:29 pm
    Link Copied!

    মাহবুব হাসান,ঝালকাঠি থেকে //

    ঝালকাঠির রাজাপুরে শুক্রবার দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হলো কনটেন্ট ক্রিয়েটরদের এক জমকালো মিলনমেলা। ডিজিটাল প্ল্যাটফর্মে সফল তরুণ কনটেন্ট নির্মাতাদের উদ্যোগে পিংড়ি জীবনানন্দ পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চলে প্রাণবন্ত পিকনিক, কেক কাটা, আড্ডা এবং সফলতা বিনিময়ের অনুষ্ঠান।

    আয়োজনে অংশগ্রহণ করেন ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ও মনিটাইজড কনটেন্ট নির্মাতা তরুণ-তরুণীরা। দিনব্যাপী আয়োজনের মূল আলোচনায় উঠে আসে ডিজিটাল কনটেন্ট তৈরির চ্যালেঞ্জ, উপার্জন বাড়ানোর কৌশল, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং রাজাপুরে একটি সমন্বিত কনটেন্ট নির্মাতা কমিউনিটি গঠনের পরিকল্পনা।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং পেশাদারভাবে কনটেন্ট নির্মাণে আগ্রহী। এই আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি মজবুত বন্ধন তৈরি করেছে।”

    জীবনানন্দ পার্কের সবুজ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ছিল উৎসবমুখর, উদ্দীপনাময় ও সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। আয়োজকরা জানান, এ ধরণের আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে।

    মিলনমেলার উদ্যোক্তা রহিম রেজা বলেন, “রাজাপুরের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় একটি প্রাণবন্ত আয়োজন সম্ভব হয়েছে। আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা রয়েছে।”

    তিনি আরও জানান, ডিজিটাল যুগে রাজাপুরের তরুণদের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের বার্তা বহন করছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST