ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় আহত শিশু হামিমের মৃত্যু

    admin
    September 14, 2025 12:32 am
    Link Copied!

    মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ওবাইদ ইসলাম হামিম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের কেজি পাড়ার নাভিদ ইসলাম হিমেলের ছেলে এবং ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল চাইল্ড কেয়ার স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু হামিম গত বৃহস্পতিবার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটায় তার নানা বাড়িতে গিয়েছিল। শনিবার সকালে সাইকেল চালিয়ে সড়ককাটা বাজারে (ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়ক) রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অটো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

    স্থানীয়রা হামিমকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই শনিবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হামিম মৃত্যুবরণ করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাটি কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST