ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সিসিকের ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা

    admin
    September 14, 2025 8:34 am
    Link Copied!

    মোঃ জামাল উদ্দিন. কোম্পানীগঞ্জ, সিলেট থে‌কে//

    দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবেলায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে –শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।

    সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বর্তমান সময়ের অনিবার্য দাবি। দেশের চলমান পরিস্থিতি প্রমাণ করে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া জাতির ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই এই ৩১ দফা শুধু একটি দলীয় প্রস্তাব নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবেলায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্টে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের অধীনস্থ ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
    সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আজাদ রহমান এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ সামছুল ইসলাম এর পরিচালনায় কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, অন্যায়-অবিচার, দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী অপচেষ্টা রুখে দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে আমরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জল হোসেন বেলাল।
    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি সুহেল মাহমুদ, নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, কল্লোল জোতি বিশ্বাস জয়, কয়েস আহমদ, মলয় লাল ধর, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইছহাক আহমদ, জামিল আহমদ, শামীম রেজা, এম এ মতিন,খালেদ আহমদ, শহীদুজ্জাম সুমন, এম এ সালাম, মোঃ আব্দুর রহমান শামীম, সহ সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ খান তাইফুর, মোকসুদুল করিম ইমন, রাহাত আহমদ টিপু, আনোয়ার কাদির,শাহীন উদ্দীন আহমদ, হোসেন আহমদ, মোঃ হোসেনুর রহমান রিজবি,।দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সিলেট জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক বাবর উদ্দীন বাবলা, মহানগর যুবদলের গণ শিক্ষা সম্পাদক জামাল আহমদ, শ্রম সম্পাদক মোঃ মুস্তাক আহমদ বাপ্পি, ত্রাণ সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, কর্মসংসান সম্পাদক মিনার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ হোসেন শুয়েব, মোঃ আব্দুল মালেক সুমন, সুমাইল আহমদ সহ ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST