ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

    admin
    September 14, 2025 7:23 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় থে‌কে//

    রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটের নিউজ পয়েন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীরা।

    এসময় জমির মালিক ঈসমাইল মুন্সি,বড় ছেলে জাকির হোসেন, ছোট ছেলে জাহেদুল ইসলাম ও প্রতিবেশি মানিক মিয়া লিখিত অভিযোগে জানান, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া গ্রামে আমাদের পেত্রিক জমি জববর দখল করে রাখে। আমরা আদালতে মামলা দায়ের করি। আদালতের নিদের্শে আমরা আমাদের পৈত্রিক জমিতে হাল চাষ করতে গেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঈসমাইল হোসেনের নেতৃত্বে জমি দখলকারী সুলতান আলী, ছলেমান আলী, রিয়াজুল ইসনাদ,আবু তাহের, কবির হোসেন,শাহাদৎ আলী, দেলোয়ার ফারুক হোসেন, ইব্রাহিম, সাজেদা,জহিরুল,সাহিমা, বাবু,
    জামাল, বাবা, বড় ভাই, ছোট ভাইকে বেদম মারপিট করলে সবাই মাটিতে লুটিয়ে পড়ি। কোন ভ্যান -রিকসায় আমাদেরকে আনতে যেতে দেয় নাই। প্রতিবেশীরা ৯৯৯ লাইনে ফোন করলে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। জমিতে হাল-চাষ করলে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। আমরা তাদের ভয়ে চলাফেরা করতে পারছি না।
    আমরা যেন আমাদের জমিতে আবাদ করতে পারি তাই প্রশাসনের দৃস্টি কামনা করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST