ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    September 17, 2025 12:22 pm
    Link Copied!

    ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুমুরিয়া বাঘপাড়া ধোয়াপুকুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৬), উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত দিলবর হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (৪২)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস লাল গোপালী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার প্রতিটির আনুমানিক বাজার মূল্য ৩০০ টাকা করে মোট ৩ হাজার ৯০০ টাকা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST