ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে সেনা অভিযানে আটক দেশজুড়ে অপরাধে জড়িত ৯ মামলার কুখ্যাত মাদক সম্রাট আরিফুল

    admin
    September 18, 2025 12:07 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণার মদনে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৯ মামলার আসামি আরিফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
    ‎
    ‎বুধবার বিকেলে মদন পৌরসদরের চৌরাস্তা মোড়ে মাইজভান্ডারি পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।
    ‎
    ‎গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং মদন সদর ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তবে গ্রেপ্তারের পরদিন রাতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
    ‎
    ‎মদন সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
    ‎
    ‎২০১৩ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে ডাকাতির একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে নেত্রকোনার মদন থানায় তিনটি মামলা রয়েছে। পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা, চট্টগ্রামের লোহাগড়া থানায় একটি মাদক মামলা, মাদারীপুর সদর থানায় একটি মারামারি মামলা, চট্টগ্রামের বোয়ালখালী সড়ক পরিবহন সংক্রান্ত একটি মামলা এবং নেত্রকোনা সদর থানায় একটি চুরি ও একটি মাদক মামলা রয়েছে।
    ‎
    ‎বুধবার বিকেলে আরিফুল তার নিজস্ব পরিবহন মাইজভান্ডারি বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলে সেনা ক্যাম্প কমান্ডার মো. শাহরিয়ার আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
    ‎
    ‎মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, “গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।”
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST