ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

    admin
    September 20, 2025 9:04 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।

    ‎যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান।

    ‎যোগদান উপলক্ষে সাইদুর রহমান বলেন,
    ‎“ছাত্র রাজনীতি থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু মোটা অঙ্কের টাকা না দেওয়ায় দলে মূল্যায়ন পাইনি। বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে। তাদের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”

    ‎আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

    ‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “গত ১৬ বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি। এমনকি পাঁচজন মিলে খাবার অনুষ্ঠান করার সুযোগও দেওয়া হয়নি। কিন্তু ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি। যারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বলি—চাঁদাবাজি বন্ধ করুন। ইতিমধ্যেই ঢাকসু ও জাকসু নির্বাচনে আপনারা এর ফল ভোগ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST