ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের শিবরামপুর এলাকায় দুটি পুকুরের উপর নির্মিত মুরগীর খামার থেকে সরাসরি বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। আদালতের রায়ে জরিমানার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পুকুরের উপর থেকে মুরগীর খামার সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



