ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জরিমানা ৫০ হাজার, জব্দ মালামাল

    admin
    September 24, 2025 12:39 pm
    Link Copied!

    ‎মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

    ‎গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এ অভিযান পরিচালনা করেন।

    ‎অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ০১টি মামলায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ‎এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো মেশিন, পাইপ ও দুইটি নৌকা জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

    ‎উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST