ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

    admin
    September 25, 2025 7:58 pm
    Link Copied!

    পারভেজ হাসান সায়েম, বেরোবি

    শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর টানা সাত দিনের ছুটিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে।

    এর মধ্যে অফিস কার্যক্রমের ছুটি শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে এবং তা চলবে ২ অক্টোবর পর্যন্ত। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং একইসাথে শনিবার ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ থাকবে।

    ফলে টানা সাত দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ও ক্লাস আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি শুরু হবে।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর কর্তৃক প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি ঘোষিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST