ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সারিয়াকান্দিতে প্রেমিকের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

    admin
    September 26, 2025 3:19 pm
    Link Copied!

    সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় প্রেমিকের সাথে কথাকাটাকাটির জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামে।

    নিহত কিশোরীর নাম মনীষা আক্তার(১৮)। তিনি আমতলী গ্রামের আলতাফ হোসেনের মেয়ে ও গাবতলী মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

    স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজ থেকে বাড়ি ফিরে মনীষা প্রথমে নিজের হাত কেটে ফেলে। পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে, প্রেমিকের সাথে মনোমালিন্যকে কেন্দ্র করেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন,
    “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST