ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনারগাঁয়ে বিএনপির ব্যতিক্রমী উঠান বৈঠক: “টক টু দি পয়েন্ট—আমাদের কর্মপন্থা”

    admin
    September 27, 2025 8:33 pm
    Link Copied!

    রাসেল হোসাইন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

    নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির উদ্যোগে “টক টু দি পয়েন্ট—আমাদের কর্মপন্থা” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

    সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি সোলায়মান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। আমি এমপি হই বা না হই, এতে আমার কোনো দুঃখ নেই। বিএনপির স্বার্থে এবং সোনারগাঁবাসীর কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রাখবো।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুম।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক, বিএনপি নেতা রহমান সরকার ও আওলাদ হোসেন প্রমুখ।

    সভায় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ১-১০ নং ওয়ার্ড অন্তর্ভুক্তি এবং প্রান্তিক নারী সমাজের উন্নয়নসহ নানা ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ ও করণীয় দিক তুলে ধরেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST