ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে উন্মুক্ত হচ্ছে পর্যটকদের অন্যতম স্পট কেওক্রাডং

    admin
    September 27, 2025 8:46 pm
    Link Copied!

    উমংনু মারমা, জেলা প্রতিনিধি, বান্দরবান।

    প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পাহাড় কণ্যা বান্দরবানের অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং দীর্ঘদিন পর পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো বান্দরবান জেলা প্রশাসন।
    নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং।
    শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্ভোধন কালে এই তথ্য জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
    এসময় তিনি আরো বলেন,পর্যটন শিল্পের বিকাশ,পর্যটকদের ভ্রমণকে আরো বেশি নিরাপদ করতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে,সেমিনারে ট্যুর গাইড,পর্যটকবাহী গাড়ী,হোটেল,মোটেলসহ সকল পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় করার কথা জনান তিনি।
    আমরা সভা করবো। আমরা চাই বান্দরবাসীর সহযোগিতায় আরো নতুন নতুন পর্যটন স্পট চালু এবং পর্যটক আর্কষণে পর্যটন নগরীকে এগিয়ে নিতে।

    এসময় উপস্থিত ছিলেন,টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,হোটেল রিসোর্ট অনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST