ঢাকাSunday , 28 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনারগাঁয়ে বিএনপির আয়োজন ব্যতিক্রমী আলোচনা সভা “টক টু দি পয়েন্ট” অনুষ্ঠিত

    admin
    September 28, 2025 10:28 am
    Link Copied!

    মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁ প্রতিনিধি।

    সোনারগাঁয়ে উপজেলা বিএনপির উদ্যোগে “টক টু দি পয়েন্ট—আমাদের কর্মপন্থা” শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি সোলায়মান মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

    তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। আমি এমপি হই বা না হই, এতে আমার কোনো দুঃখ নেই। বিএনপির স্বার্থে এবং সোনারগাঁবাসীর কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রাখবো।”

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুম।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক, বিএনপি নেতা রহমান সরকার ও আওলাদ হোসেন প্রমুখ।

    সভায় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ১-১০ নং ওয়ার্ড অন্তর্ভুক্তি এবং প্রান্তিক নারী সমাজের উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ ও করণীয় দিক নিয়ে আলোচনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST