কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট থেকে //
জয়পুরহাটে পূঁজা ঢাক, কাসর ও সঙ্খ ধ্বনিতে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।
এই দিনে দেবীর বোধন, অধিবাস ও আগমন হয় অর্থাৎ দেবীকে আনুষ্ঠানিক ভাবে আহবান ও প্রতিষ্ঠা করা হয়। এই দিন দেবী দুর্গার কৈলাস থেকে মর্তে আগমন ঘটে। হিন্দু ঐতিহ্য অনুসারে মহাষষ্ঠীর দিনে দেবী দুর্গা তার পরিবারসহ কৈলাস থেকে পৃথিবীতে আসেন।
শাস্ত্রমতে এ বছর দেবী দুর্গার আগমন গজে বা হাতিতে। ঢ়ার অর্থ মত্যলোক ভরে উঠবে সুখ শান্তি আর সমৃদ্ধিতায়।পূর্ণ হয় ভক্তদের মনবাসনা। এছাড়াএ বছর বিজয়া দশমীতে দেবী গমন করবেন দোলা বা পালকীতে যার অর্থ প্রাকৃতিক দূযোগ, রোগ ও মহামারী।
এ বছর জয়পুরহাটে মোট ২৯৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদরে ১১৮ টি, পাঁচবিবিতে ৭৫ টি, ক্ষেতলালে ৩৫ টি, আক্কেলপুরে ৩৭ টি ও কালাই- এ ২৮ মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে।



