ঢাকাMonday , 29 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাঁই

    admin
    September 29, 2025 12:02 am
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার গুনবতি ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের মকবুল মেম্বারের বাড়িতে। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মেন্দি মিয়ার ছেলে মোঃ আবুল কাশেমের একটি বসত ঘরে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র সহ প্রায় দ্ইু লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, রবিবার সাড়ে ১২টার দিকে গুনবতি ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রাম থেকে আগুন লাগার খবর পায়। পরে আমাদের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST