ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নদী বাচাঁও প্রকৃতি বাচাঁও, জীববৈচিত্রের আধার তৈরি কর ”বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্দন ও আলোচনা সভা অনুষ্টিত”

    admin
    September 30, 2025 6:03 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার//

    কক্সবাজারে বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ ৩০ শে সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় কক্সবাজার জেলা প্রশাসকের কার‌্যালয় চত্বরে উন্নয়ন সংস্থা হেল্প কক্সবাজার, এএলআরডি ও পরিবেশ সংগঠন সেভ দ্য কক্সবাজার উদ্দেগ্যে এক মানববন্দন ও আলোচনা সভা অনুষ্টিত হয় ।

    সাংবাদিক ও পরিবেশকর্মী রতন দাশের সঞ্চালনায় ও কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি এবং সেভ দ্য কক্সবাজার’র চেয়ারম্যান তৌহিদ বেলাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেছেন, ‘নদী কেবল পানি প্রবাহের মাধ্যম নয়, বরং লাখো মানুষের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক ঐতিহ্যের প্রধান উৎস। মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে। কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে বাঁকখালীসহ জেলার অন্য নদীগুলো ক্রমাগত সংকটাপন্ন হয়ে পড়েছে। দখলে-দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে’। বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সভা ও মানববন্ধন কর্মসূচিতে আলোচকরা এসব কথা বলেন।

    উক্ত মানববন্দন ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- হেল্প কক্সবাজার’র নির্বাহী পরিচালক আবুল কাশেম। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিকনেতা নুরুল আমিন হেলালী, সাংবাদিক ও শিশু সংগঠক এম জসিম উদ্দিন,সাংবাদিক ও পরিবেশকর্মী মো: কামরুল হাসান, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, হেল্পের চিফ কোঅর্ডিনেটর আবদুর রহিম বাবু, ডিএলডিসি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, আমানুল হক আমান, রফিকুল ইসলাম, লোকমান হাকিম ইমন ও ফাতেমাতুজ জোহরা।

    সভায় বক্তারা বলেন, ‘কক্সবাজার জেলার অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে নদীগুলোর অস্তিত্ব অঙ্গাঙ্গীভাবে জড়িত। তীরজুড়ে গড়ে ওঠা অবৈধ জনবসতি ও বাণিজ্যিক অবকাঠামোর কারণে চরম হুমকির মুখে পড়েছে বাঁকখালীসহ অন্য নদীর গতিপথ। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত ও নাব্যতা হ্রাস পাচ্ছে দিনে দিনে। এছাড়া নদীতে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ফেলা হচ্ছে প্রতিনিয়ত। কৃষি জমি থেকে কীটনাশক ও রাসায়নিক সার সরাসরি নদীর পানিতে মিশে জলজ প্রাণী ও মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি তৈরি করছে’।

    উক্ত মানববন্দন ও আলোচনা সভায় প্রধান আলোচক আবুল কাশেম বলেন, ‘নদীর প্রাণ হারালে তার সঙ্গে জড়িয়ে থাকা মাছ ধরা, কৃষি, পরিবহন, পর্যটন ও সংস্কৃতি ভিত্তিক জীবিকা হুমকির মুখে পড়ে। এছাড়া নদীর তীরবর্তী দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা বিকল্প জীবিকা বা পানির উৎস পায়না। তিনি বলেন, এই বাস্তবতায় নদী সংরক্ষণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখা জরুরি।
    সভাপতির বক্তব্যে তৌহিদ বেলাল বলেন, ‘নদী একটি জীবন্ত স্বত্তা। মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে’। তিনি বলেন, ‘নদী রক্ষায় উদ্যোগ নেওয়া শুধু একটি পরিবেশগত পদক্ষেপ নয়, এটি জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি। সকলের সমন্বিত প্রচেষ্টা বাঁকখালীসহ জেলার অন্য নদীগুলোর প্রাণপ্রবাহ ফিরিয়ে আনবে, জীববৈচিত্র্য রক্ষা করবে এবং পানির অধিকার সুরক্ষিত করবে’।
    সভায় বক্তারা উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নদীর সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান জোরদার করার দাবি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST