ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ দখল উচ্ছেদ জরিপ অভিযান

    admin
    September 30, 2025 8:04 pm
    Link Copied!

    আল আমিন খন্দকার, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি//

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৬ নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে জগন্নাথ হাটে অবৈধ দখল উচ্ছেদ জরিপ অভিযান পরিচালনা করা হয় ।

    ৩০ সেপ্টেম্বর সোমবার আনুমানিক বিকাল ৩ ঘটিকায় জগন্নাথ হাটের প্রবেশদার হাই স্কুল মোড় থেকে শুরু করে মাংস সেড পযর্ন্ত স্থানে অবৈধ দখল উচ্ছেদ জরিপ করা হয় ।
    জরিপ শেষে সরকারি জমি চিহ্নিত করে “লাল নিশানা” টাংঙিয়ে দেন উপজেলা ভুমি অফিসের দায়িত্বরত ব্যক্তিবর্গ ।

    উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিজান ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা । মোঃ দেলোয়ার হোসেন, প্রধান সহকারী উপজেলা ভূমি অফিস, শফিকুল ইসলাম অফিস সহায়ক উপজেলা ভুমি অফিস, কায়েস ইসলাম সায়রাত সহকারী উপজেলা ভূমি অফিস । মোঃ দেলোয়ার হোসেন ( প্রধান অফিস সহকারী ) বলেন, আমারা দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবৈধ দখল উচ্ছেদ জরিপ অভিযানে এসেছি । অবৈধ দখল জরিপ করে উপজেলা নির্বাহী অফিসার কে রিপোর্ট প্রদান করা হবে ।

    ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজান বলেন, সোনাহার মৌজায় জগন্নাথ হাটে ২৭২১ দাগে ২৮ শতক সরকারি খাস জমি কিছু ব্যক্তি অবৈধভাবে স্থাপনা সহ দখলে রেখেছে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় তাদেরকে প্রাথমিক ভাবে নোটিশ প্রদান করা হয়। আজকে আমরা সরেজমিনে পরিমাপ করে লাল নিশানা গেরে সীমানা নির্ধারন করেছি । পরবর্তিতে ইউএনও মহদয়ের নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম করা হবে।

    দখলকৃত মালিকদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, জায়গাটি পূর্বে রাস্তা ছিলো। বর্তমানে বিকল্প রাস্তা থাকায় আমরা যে যার মতো জায়গাটি ব্যবহার করছি, সরকার যদি আমাদের জমি উদ্ধার করতে চায় এক্ষেত্রে কিছু করার থাকবে না। তবে যদি কখনো উক্ত স্থানে মার্কেট / দোকান হয় সেক্ষেত্রে যেন আমাদের প্রাধান্য দেয়া হয় ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST